কপিরাইট ডিজিটাল ওয়াল্ড এর একটি বিরাট সমস্যা। বর্তমানে অনেকেই কোন ধরণের ক্রেডিট ছাড়াই অন্যের কন্টেন্ট তাদের নিজের ব্লগ বা নিজের নামে চালিয়ে দিচ্ছে।
আসসালামু আলাইকুল, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। একাই ১০০ এর নতুন একটি আর্টিকেলে আপনাদের স্বাগতম।
আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই DMCA টেকডাউন নোটিশ পাঠাবেন এবং খুব কম সময়ের মধ্যেই আপনার কপি করা কন্টেন্ট গুগল সার্চ থেকে রিমুভ করবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
DMCA কি?
DMCA এর পূর্ণরূপ হচ্ছে Digital Millennium Copyright Act, যা ১৯৯৮ সালে আমেরিকান সরকার কর্তৃক জারি কৃত একটি আইন।
এই আইন অনুসারে, কেউ আপনার প্রডাক্ট বা কন্টেন্ট চুরি করলে আপনি তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারবেন সার্চ রেজাল্ট থেকে কন্টেন্ট টি রিমুভ করার জন্য। এই পদ্ধতি টি ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট কে প্রটেক্ট করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
কিভাবে আপনি আপনার ব্লগ থেকে কপি করা কন্টেন্ট খুজে পাবেন?
ইন্টারনেটে বেশকিছু প্লাগারিজম টুলস রয়েছে যা ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনার ব্লগ থেকে কপি করা কন্টেন্ট গুলো খুজে বের করতে পারবেন। তবে পার্সোনালি আমি কপিস্কেপ ওয়েবসাইট টি ব্যবহার করি। এই ওয়েবসাইট টি ফ্রি এবং সবচেয়ে একুরেট ফলাফল প্রদর্শণ করে।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরোপুরি কন্টেন্ট এর পাশাপাশি সামান্য অংশ কপিও খুজে বের করতে পারবেন। পাশাপাশি কপিস্কেপ কপিরাইট এর পার্সেন্টেস ও শেয়ার করে। খুব সহজেই সার্চ বক্সে আপনার ব্লগের ইউআরএল দিয়ে গো তে ক্লিক করে কপিরাইট লিংক গুলো খুজে বের করতে পারবেন মহূর্তেই।
গুগলে DMCA নোটিশ ইস্যু করবেন যেভাবে?
বেশকিছু পদ্ধতি অনুসরণ করে মাত্র ৫ মিনিটের মধ্যে আপনি DMCA নোটিশ ইস্যু করতে পারবেন। DMCA নোটিশ ইস্যু করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
ধাপ- ০১: DMCA নোটিশ ইস্যু করার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন "Removing Content From Google", এবং প্রথম লিংকে প্রবেশ করবেন। এবার গুগল সার্চ কে সেলেক্ট করে দিবেন।
ধাপ- ০২: গুগল সার্চ সেলেক্ট করার পর Intellectual property issue: report copyright infringement, circumvention, etc. সেলেক্ট করে দিবেন।
ধাপ- ০৩: এরপর Copyright infringement এ সেলেক্ট করেবেন। এবং কন্টেন্ট আপনার হলে Yes, I am the Copyright Owner সেকেক্ট করবেন।
ধাপ- ০৪: এবার কপি করা প্রডাক্ট টি ইমেজ বা ভিডিও হলে Image/ Video সেলেক্ট করবেন, এবং ওয়েবসাইটের কন্টেন্ট হলে Other সেলেক্ট করে Create Request এ ক্লিক করবেন।
ধাপ- ০৫: এখন আপনার নাম, কোম্পানির নাম, ইমেইল এড্রেস, ও কান্ট্রি সেলেক্ট করবেন।
ধাপ- ০৬: এরপর নিচের থাকা ৩ টি বক্সের ১ম বক্সে ডিসক্রিপশন, ২য় বক্সে আপনার ব্লগের ইউআরএল, এবং ৩য় বক্সে কপিরাইট ব্লগ পোস্টের ইউআরএল দিবেন।
ধাপ- ০৭: এবার টার্মস এন্ড কন্ডিশন গুলো সেলেক্ট করে তারিখ ও আপনার নাম দিয়ে দিবেন।
ধাপ- ০৮: এখন I am not a robot এ ক্লিক করে Submit এ ক্লিক করবেন।
ব্যাস কাজ শেষ, আপনার DMCA নোটিশ ইস্যু হয়ে গেছে। এবং গুগল আপনার এপ্লিকেশন টি রিভিউ করে কপি করা কন্টেন্ট টি গুগলের সার্চ ফলাফল থেকে রিমুভ করে দিবে।
আজ এখানেই শেষ করছি, আশাকরি DMCA টেকডাউন নোটিশ নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ব্লগিং ও টেক নিউজ বিষয়ে নিত্য নতুন জানতে একাই ১০০ এর সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।