আপনি কি ব্লগার বা ব্লগস্পোট এ ডিফল্ট থিম ব্যবহার করেন? আপনি কি "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করতে চাচ্ছেন? কিন্তু পারছেন না।
তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনার খুব সহজেই আপনারা আপনাদের ব্লগারা ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
গুগল ব্লগার বা ব্লগস্পটে বেশ কিছু ডিফন্ট থিম রয়েছে, আপনি যদি ওই ডিফল্ট থিমের কোন একটা ব্যবহার করেন তাহলে ওয়েবসাইটের ফুটারে "Powered by Blogger" এট্রিবিউশন দেখা যাবে। বাই ডিফল্ট এটা ব্যবহার করা থাকে এবং উইজেড থেকেও রিমুভ করা যায় না। কপিরাইট এর জন্য এই উইজেড টি লক করা থাকে।
অনেকেই এই "Powered by Blogger" এট্রিবিউশন টি পছন্দ করে না এবং এই উইজেড টি রিমুভ করতে চায়। আজকের আর্টিকেলে আমি "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করার ২ টি সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। পদ্ধতি সম্পর্কে জানতে পুরো আর্টিকেল টি পডুন।
এট্রিবিউশন উইজেড কি?
এট্রিবিউশন উইজেড হচ্ছে ব্লগার বা ব্লগস্পট ওয়েবসাইটের ফুটারে থাকা "Powered by Blogger" উইজেড, যা বুঝায় এই ওয়েবসাইট টি ব্লগার বা ব্লগস্পট এর বাই ডিফল্ট টেম্পটেট ব্যবহার করে তৈরি।
এট্রিবিউশন উইজেড লক থাকে কেন?
এট্রিবিউশন উইজেড অনেকটাই কপিরাইট সেকশন এর মতই, যা অডিয়েন্স কে বুঝায় এই ওয়েবসাইট টি ব্লগার বা ব্লগার বা ব্লগস্পট এর বাই ডিফল্ট টেম্পটেট ব্যবহার করে তৈরি করা। ওয়েবসাইট ওনার যাতে খুব সহজেই এই কপিরাইট ক্রেডিট রিমুভ করতে না পারে তাই এট্রিবিউশন উইজেড লক করা থাকে।
ব্লাগার ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ
দুটি খুব সহজ পদ্ধতিতে মাত্র ২/৩ মিনিটের মধ্যে আপনারা ব্লাগার ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করতে পারবেন। এক এট্রিবিউশন উইজেড আনলক, দুই সিএসএস ব্যবহার করে হাইড।
পদ্ধতি- ০১: এট্রিবিউশন উইজেড আনলক করে "Powered by Blogger" রিমুভ
এই পদ্ধতি টি সবচেয়ে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে ব্লাগার ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করে পরবর্তী ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ- ০১: প্রথমে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
ধাপ- ০২: এবার থিমে ক্লিক করে ত্রিভুজ আইকনে ক্লিক করে থিম টা ব্যাকআপ করে নিবেন।
ধাপ- ০৩: থিম টা ব্যাকআপ হয়ে গেলে "Edit HTML" এ ক্লিক করবেন।
ধাপ- ০৪: এবার "Jump to widget" থেকে Attribution1 এ ক্লিক করবেন। Attribution1 এ ক্লিক করলে ’Attribution1′ locked=’true’ এমন একটা কোড দেখা যাবে।
ধাপ- ০৫: এখন ’Attribution1′ locked=’true’ কে ’Attribution1′ locked=’false’ করে টেম্পলেট টি সেভ করবেন।
ধাপ- ০৬: টেম্পলেট টি সেভ করার পর লে-আউট এ চলে আসবেন। এবং ফুটারের Attribution Gadget এর এডিট এ ক্লিক করবেন।
ধাপ- ০৭: এবার দেখেন রিমুভ অপশন চলে এসেছে। রিমুভ এ ক্লিক করলেই "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ হয়ে যাবে।
পদ্ধতি- ০২: সিএসএস ব্যবহার করে "Powered by Blogger" রিমুভ
সিএসএস ব্যবহার করে ব্লাগার ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ করে পরবর্তী ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ- ০১: প্রথমে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
ধাপ- ০২: এবার থিমে ক্লিক করে ত্রিভুজ আইকনে ক্লিক করে থিম টা ব্যাকআপ করে নিবেন।
ধাপ- ০৩: থিম টা ব্যাকআপ হয়ে গেলে "Edit HTML" এ ক্লিক করবেন।
ধাপ- ০৪: এবার কিবোর্ড থেকে ctrl+f প্রেস করে সার্চ অপশন চালু করবেন, এবং body{ লিখে সার্চ করবেন।
ধাপ- ০৫: এখন body{ এর উপরে #Attribution1 {display: none;} সিএসএস টি বসিয়ে টেম্পলেট টি সেভ করে দিবেন। সেভ করলেই পাওয়ার্ড বাই ব্লগার এট্রিবিউশন টি হাইড হয়ে যাবে।
শেষকথা,
২য় পদ্ধতিতে কাজ করার সময় অবশ্যই থিমটা ব্যাকআপ করে নিবেন। অন্যথায়, কোথাও ভুল হলে থিমের ডিজাইন ভেঙ্গে যাবে। আশাকরি ব্লাগার ওয়েবসাইট থেকে "Powered by Blogger" এট্রিবিউশন রিমুভ নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।