আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

লাইট কয়েন এর বিস্তারিত খুটিনাটি - A to Z Litecoin

বিগত কয়েক বছরের তুলনায় ক্রিপ্টোকারেন্সি এর মূল্য বৃদ্ধির জন্য বর্তমানে ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন, লাইট কয়েন, ডগিকয়েন) আলোচনার শীর্ষে। একাই ১০০ এর আজকের আর্টিকেলে লাইট কয়েন সম্পর্কে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

লাইট কয়েন কি?

লাইট কয়েন এক ধরণের পিয়ার টু পিয়ার ক্রিপ্টোকারেন্সি, যার সাথে বিটকয়েন এর বেশ মিল রিয়েছে। আসলে লাইট কয়েন বিটকয়েন এর সোর্স কোড এর উপর ভিত্তি করে বানানো। অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক এর মতই লাইট কয়েন কে সুরক্ষিত রাখতে লাইট কয়েনে থাকছে প্রুফ অফ ওয়ার্ক(PoW) এলগারিদম সিস্টেম। 

এক নজরে লাইট কয়েন

২০১১ সালের ৭ অক্টোবর গিটহাব এর এক ওপেন সোর্স ক্লায়েন্ট এর মাধ্যমে লাইট কয়েন যাত্রা শুরু করে। মূলত লাইট কয়েন সেটআপ করেছিলেন গুগলের একজন কর্মী। এরপর ২০১১ সালের ১৩ অক্টোবর লাইট কয়েন লাইভ হয়। 

লাইট কয়েন কিভাবে কাজ করে?

লাইট কয়েন একটি ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে ডিজিটাল কইয়েন তৈরি করে ও স্থান্তরিত করে। 

লাইট কয়েনের সকল লেনদেন সিকিউর, এছাড়াও পাব্লিক লেজার রেকর্ড করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ব্লক চেইল প্রযুক্তি। 

লাইট কয়েন ব্যয়বহুল মাইনিং রিগস ছাড়াই একটি সাধারণ কম্পিউটারে ও মাইনিং করা যায়। 

অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে লাইট কয়েনের পার্থক্য

অন্যান ক্রিপ্টোকারেন্সির সাথে লাইট কয়েনের সব চেয়ে বড় পার্থক্য হচ্ছে লাইট কয়েনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম । 

লাইট কয়েন স্ক্রিপ্টো নামে এক ধরণের নতুন অ্যালগরিদম ব্যবহার করে, যা পুরোপুরি ভাববে আলাদা ভাবে কাজ করে। 

লাইট কয়েনের সবচেয়ে বড় সুবিধা হলো লাইট কয়েনে লেনদেন ফি খুবই কম, যা লাইট কয়েন কে মাইক্রো লেনদেন এবং পয়েন্ট অফ সেল পেমেন্টের জন্য উপযুক্ত করে তোলে।

লাইট কয়েনে ২.৫  মিনিটের একটি ব্লক টাইম রয়েছে যা লাইটকয়েনকে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির চেয়ে দ্রুততর করে তোলে।

লাইট কয়েনের ভবিষ্যত

বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও সংরক্ষন বৈধ। সাম্প্রতি বাংলাদেশেও ক্রিপ্টো কারেন্সিকে বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে। 

ক্রিপ্টোকারেন্সির ব্যবহার এর সাথে সাথে এর বাজার মূল্য ও প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই বছরের প্রথম পাচ মাসের মধ্যে মে মাসে লাইট কয়েনের বাজার মূল্য রেকোর্ড সর্বোচ্চ। মে মাসে লাইট কয়েনের বাজার মূল্য ছিলো ৩৪,৪৭৬.১৩ টাকা। 

এরপর এর বাজার মূল্য ৬০ ভাগ কমে যায়। বর্তমানে লাইট কয়েনের বাজার মূল্য ১২,৮৮৫.১৩ টাকা।

লাইট কয়েন সম্পর্কে কিছু কমন প্রশ্নোত্তর 

লাইট কয়েন সম্পর্কে জানার কোন শেষ নেই। তবে লাইট কয়েন সম্পর্কে গুগলে সর্বাধিক সার্চ করা প্রশ্ন ও এর উত্তর নিচে উল্লেখ করা হলো।

লাইট কয়েন কি?
  •  লাইট কয়েন এক ধরণের ক্রিপ্টোকারেন্সি। 
বিটকয়েন আর লাইট কয়েন কি একই?
  • বিটকয়েন ও লাইট কয়েন ক্রিপ্টোকারেন্সি। তবে বিটকয়েন ও লাইট কয়েন সম্পূর্ণভাবে আলাদা।
লাইট কয়েন কি বাংলাদেশে বৈধ?
  • সম্প্রতি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সির বৈধতা ঘোষণা করেছে, সুতরাং লাইট কয়েন বাংলাদেশে বৈধ।
লাইট কয়েন কত সালে যাত্রা শুরু করে?
  • ২০১১ সালের অক্টোবর মাসে লাইট কয়েন যাত্রা শুরু করে। 
লাইট কয়েনর বর্তমান বাজার মূল্য কত?
  • লাইট কয়েনের বর্তমান বাজার মূল্য ১২,৮৮৫.১৩ টাকা (২৮ ডিসেম্বর, ২০২১), তবে বাজার মূল্য প্রতি মহূর্তে পরিবর্তন হয়।

শেষকথা 

লাইট কয়েনের ব্যবহার ও বৈধতা বলে দিচ্ছে লাইট কয়েন হতে যাচ্ছে পরবর্তীতে সর্বাধিক বেশি ব্যবহৃত কয়েন। আশাকরি লাইট কয়েন এর বিস্তারিত খুটিনাটি নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।  

Post a Comment