আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। Google Docs শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। Google Docs এক ধরণের অনলাইন ওয়ার্ড প্রসেসর। যেখানে বিভিন্ন ফর্মেটের ডকুমেন্ট ক্রিয়েট করা যায়।
একাই ১০০ এর আজকের আর্টিকেলে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই Google Docs এর ডিফল্ট ফন্ট পরিবর্তন করে আপনার পছন্দের ফন্ট ব্যবহার করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
Google Docs এ নতুন ফন্ট এড
দুই টি পদ্ধতিতে Google Docs এর ডিফল্ট ফন্ট পরিবর্তন বা নিজের ইচ্ছে মত পছন্দের ফন্ট ব্যবহার করা যায়।
- Google Docs এর ফন্ট ব্যবহার করে।
- এক্সটেন্সন ব্যবহার করে।
Google Docs এর ফন্ট ব্যবহার করে ফন্ট পরিবর্তন
আপনি যদি গুগল ফন্টে আগে থেকে থাকা ফন্ট গুলো ব্যবহার করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। পদ্ধতিটি খুবি সিম্পল-
২) এবার ডিফল্ট ফন্ট এ ক্লিক করে More fonts এ ক্লিক করবেন। ক্লিক করলেই নতুন একটি পপাআপ উইন্ডো ওপেন হবে।
৩) এবার আপনি যে ফন্ট গুলো ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্ট গুলো সেলেক্ট করে OK তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করলেই ফন্ট গুলো মেইন লিস্টে এড হয়ে যাবে। এক্সটেন্সন ব্যবহার করে ফন্ট পরিবর্তন
গুগল ক্রোমের একটি এক্সটেনশন ব্যবহার করে Google Docs এর ফন্ট পরিবর্তন করা যাবে। এক্সটেনশন টির নাম Extensis Fonts. এক্সটেনশনটি ব্যবহার করে ফন্ট পরিবর্তন করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১) প্রথমে এখানে ক্লিক করে এক্সটেনশন টি ডাউনলোড করে নেবেন এবং এরপর ইনস্টল এ ক্লিক করবেন এবং continue-এ ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন।
২) এবার গুগল অ্যাকাউন্ট টি সিলেক্ট করে Allow ক্লিক করবেন।
৩) এখন গুগোল ডক এ প্রবেশ করে রিলোড করবেন। রিলোড হয়ে গেলে Add-Ons -এ ক্লিক করবেন এবং এরপর Extensis Fonts এক্সটেনশন টি সেলেক্ট করে স্টার্ট এ ক্লিক করবেন।
এভাবে আপনারা খুব সহজেই Google Docs এ নতুন ফন্ট এড করতে পারবেন। আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।