নিশীথিনী দেব সাহিত্য কুটীর এর লেখা ভূতের গল্পের বই। আজকের আর্টিকেলে নিশীথিনী pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। Bangla pdf book download
নিশীথিনী pdf এর কিছু অংশ
মিসির আলির ধারণা ছিল, তিনি সহজে বিরক্ত হন না। এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত। যে রিকশায় তিনি উঠেছেন, তার সীটটা ঢালু। বসে থাকা কষ্টের ব্যাপার। তার চেয়েও বড় কথা, দু মিনিট পরপর রিকশার চেইন পড়ে যাচ্ছে। ভূতের গল্প pdf
এখন বাজছে দশটা তেইশ। সাড়ে দশটায় থার্ড ইয়ার অনার্সের সঙ্গে তাঁর একটা টিউটরিআল আছে। এটা কোনাে ক্রমেই ধরা যাবেনা। যে-হারে রিকশা এগুচ্ছে, তাতে ইউনিভার্সিটিতে পৌছতে তাঁর আরাে পনের মিনিট লাগবে। এ কালের ছাত্ররা এতক্ষণ তাদের টিচারদের জন্যে অপেক্ষা করে না।
মিসির আলি তার বিরক্তি ঢাকবার জন্যে একটা সিগারেট ধরালেন। ঠিক তখন পঞ্চম বারের মতাে রিকশার চেইন পড়ে গেল। রিকশাওয়ালার ভাব-ভঙ্গি দেখে মনে হচ্ছে চেইন পড়ার ব্যাপারটায় সে আনন্দিত। গদাইলশকরী চালে সে নামল এবং সামনের চাকাটা তুলে ঝাকাঝাকি করতে লাগল!
চেইন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাকাঝাকি করে বলে তার জানা ছিল না। রুক্ষ গলায় বললেন, 'এ রকম করছ কেন?
☑☑ আরও ডাউনলোড করুনঃ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১
রিকশাওয়ালা জবাব দিল না। গরম চোখে তাকাল এবং মিসির আলিকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরাল। মিসির আলি রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। কুড়ি থেকে এক পর্যন্ত উল্টো দিকে গুনলেন। জীবনানন্দ দাশের মনে হয় একদিন কবিতার প্রথম চার লাইন মৃদু স্বরে আওড়ালেন।
মিসির আলির ধারণা, কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয়। মনে হয় একদিন’ এমন একটি কবিতা। কিন্তু আজ তাঁর রাগ কমছে না। রিকশাওয়ালা কঠিন মুখ করে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে। মিসির আলির দিকে ফিরেও তাকাচ্ছে না। ভূতের গল্প pdf
মিসির আলি নিজেকে সামলাবার জন্যেই ভাবতে লাগলেন--তিনি নিজে যদি সিগারেট ধরাতে পারেন, তাহলে এই লােকটি পারবে না কেন?
আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।