আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

টিউশনি পাওয়ার উপায় সেরা ১০ টি উপায়

টিউশনি করে আয় ছাত্রজীবনের বহুল প্রচলিত একটি মাধ্যম। শিক্ষকতার হাতে খড়িও হতে পারে টিউশনির মাধ্যমে। টিউশনি ছাত্রজীবনে আয়ের উৎসগুলোর মধ্যে অন্যতম।   যার মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে পারে। তাছাড়া টিউশনি নিজের দক্ষতা যাচাই ও অভিজ্ঞতা লাভের মাধ্যমও বটে। টিউশনি করানোর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারে, যেমন: অন্যকে বোঝানোর ক্ষমতা, মানুষের সাথে কমিউনিকেশন যা তার কর্মজীবনে বিশেষ প্রভাব ফেলবে। 

টিউশনি পাওয়ার উপায় সেরা ১০ টি উপায়

১) অনেক শিক্ষার্থী প্রথম অবস্থায় টিউশনি খুঁজে পায়না। কিন্তু দেখা যায় তার অপর একজন বন্ধু ছাত্রদের সময় দিতে পারছে না। সহজে টিউশনি খুঁজে পাওয়ার অনেকগুলো উপায় আছে, যেগুলো প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক ছাত্র পাওয়া যাবে। আপনি হয়তো টিউশনি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছেন কিন্তু টিউশনি পাচ্ছেন না। অপরদিকে কোনো অভিভাবক ও হয়তো ভালো টিউটর খুঁজছে কিন্তু পাচ্ছে না।

২) পড়াতে চাই- পোস্টার স্কুল-কলেজের আশেপাশে, পাড়ার দেয়ালে লাগিয়ে দিন। আপনি কোন ক্লাসের ছাত্র কে পড়াতে চান এবং কি কি বিষয় পড়ান ইত্যাদি বিস্তারিত দিবেন। এতে করে সহজেই টিউশনি পাওয়া যেতে পারে। 

৩) টিউশনি বিষয়গুলো ফেসবুক গ্রুপে গুলোতে জয়েন করুন। সেখানে অনেক সময় অভিভাবকরা গৃহশিক্ষক লাগবে বলে পোস্ট দিয়ে থাকেন। যদি আপনার কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি টিউশনি পেতে পারেন। এছাড়াও আপনার প্রোফাইলে টিউশনি করাবেন বলে পোস্ট দিতে পারেন।। আপনার ফ্রেন্ডলিস্টে থাকা আশেপাশের কারো টিউটর প্রয়োজন হলে তা আপনার পাওয়ার চান্স অনেক বেশি। 

৪) আপনি যদি ভার্সিটির প্রথম বর্ষে হয়ে থাকেন তাহলে দ্বিতীয় তৃতীয় বর্ষের বড় ভাইদের বলে রাখতে পারেন। তারা হয়তো আপনাকে টিউশনি ম্যানেজ করে দিতে পারবে। আর একবার টিউশনি ম্যানেজ করতে পারলে ধীরে ধীরে অনেক ছাত্র পাওয়া যাবে।

  • টিউশনি রিলেটেড বই বা নানা বই এর পিডিএফ ফ্রি ডাউনলোড করতে ভিজিট করুন ফ্রি ফিক্স

৫) কোচিং সেন্টারে যোগ দিতে পারেন- সহজে টিউশনি পাওয়ার জন্য আপনি কোচিং সেন্টারে জয়েন করতে পারেন। কোচিং সেন্টারে অনেক ছাত্র-ছাত্রী পড়তে আসে। আপনি যখন সেখানে ক্লাস নিবেন তখন অনেকের সাথে আপনার পরিচয় হবে। পাশাপাশি আপনি যদি ভাল পড়িয়ে থাকেন তাহলে ছাত্র-ছাত্রীদের মাঝে আপনার সুনাম বাড়বে। তখন অনেকেই আপনার কাছে পার্সোনালি প্রাইভেট পরতে চাইবে। এবং সে তার বন্ধুদের  আপনার বিষয়ে জানাবে।

🔆🔆 আরও দেখুন: জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করা (মাত্র ১ মিনিটে)

৬) অনলাইনে ক্লাস নেওয়ার মাধ্যমে আপনার পরিচিতি অনেক বাড়বে। তখন আশেপাশের অনেক ছাত্র আপনার কাছে প্রাইভেট পড়তে চাইবে। এছাড়াও অনলাইনে ও আপনি অনেককে পড়াতে পারবেন। যার মাধ্যমে আপনি যথেষ্ট আয় করতে পারবেন।

টিউশনি করার নিয়ম:

১) টিউশনি শুরু করার পর আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অনেক কিছু পরিমাপ করে করতে হবে। ভুলবশত যেন এমন কিছু না হয়ে যায় যাতে আপনার সম্মান ক্ষুন্ন না হয়। তাই এই বিষয়গুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরী। 

২) খুব বেশি সমস্যা না হলে টিউশনি যে আপনারা আয়ের একমাত্র উপায় তা অভিভাবক কে জানতে না দেওয়া। এতে অভিভাবক মনে করতে পারে টিউশনি না থাকলে আপনার চলবে না। আপনাকে তাদের প্রতি নির্ভরশীল মনে করতে পারে।

৩) শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা থেকে বিরত থাকতে হবে। কেননা এটি অন্যান্য শিক্ষকদের প্রতি ও শ্রদ্ধা এবং আস্থা কমে যাবে। অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা শোনা যায় যা অনুচিত। 

৪) শিক্ষার্থীকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন না করা। তার বাবার আয়, পারিবারিক বিষয় ইত্যাদিতে হস্তক্ষেপ করা উচিত নয়। তাছাড়া তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে কিনা তাদের বিষয়ে প্রশ্ন না করা। এতে সে আপনার প্রতি বিরূপ ধারণা করতে পারে।

৫) পড়ানোর সময় মোবাইল চাপাচাপি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।  শিক্ষার্থীকে পড়ানোর পাশাপাশি মোবাইলের চাপাচাপি, চ্যাটিং বা অন্য কাজ করা অনুচিত।

৬) শিক্ষার্থীকে কখনোই গাইড দেখে দেখে অংক বুঝিয়ে দিবেন না। এটা শিক্ষার্থীর মনে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। প্রয়োজনে আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবেন।

৭) মার্জিত ব্যবহার এবং আচরণ একজন ব্যাক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। দুই শিক্ষার্থী এবং অভিভাবকরা সাথে সুন্দর আচরণ করুন। কথা বলার সময় আঞ্চলিকতা এড়িয়ে চলুন। যা শিক্ষার্থীকে সে আপনাকে ব্যক্তিত্ববান করে তুলবে

ভালো পড়ানোর কিছু গুন:

  • প্রথম দিনেই শিক্ষার্থীকে রুটিন করে দেওয়া। 
  • নিয়মিত বাড়ির কাজ দেওয়া
  • লাইন টু লাইন না পড়িয়ে, প্রথমে বেসিক নিয়ে আলোচনা করা
  • সাপ্তাহিক, মাসিক পরীক্ষা নেওয়া
  • গল্প কবিতা ও বিনোদনের সাথে পরানো
  • নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলেবাস শেষ করা

আশা করি আজকের আর্টিকেলটি করার মাধ্যমে, আপনি টিউশনি পাওয়ার উপায়, টিউশনি করার নিয়ম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

লিখেছেনঃ শাহজালাল হোসেইন 

4 comments

  1. ধন্যবাদ আপনাকে।
    1. ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন
    2. Please change your theme . In share button ( WhatsApp & line ) has some issue. Please check it and fix it.
  2. Please change your theme . In share button ( WhatsApp & line ) has some issue. Please check it and fix it.