গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। গুগলের নানা প্রডাক্ট এর মধ্যে জিমেইল সর্বাধিক বেশি ব্যবহৃত প্রডাক্ট। বর্তমান সময়ে যোগাযোগ এর জন্য সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বেশ কয়েকবছর আগে যোগাযোগের জন্য মানুষ শুধুমাত্র জিমেইলের উপর নির্ভরশীল ছিলো। এখন যোগাযোগ এর জন্য সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল হলেও বিজনেস বা অফিশিয়াল কথাবার্তার সকলে জিমেলের উপরেই নির্ভরশীল।
প্রমোশনাল মেইলের জন্য অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় ইমেইল গুলো খুজে পাই না। জিমেইল কে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য জিমেইলের নতুন ফিচার ❝সার্চ ফিল্টার❞ নিয়ে এসেছে গুগল। এই ফিচার ডেক্সটপ ইউজাররা আগে থেকেই ব্যবহার করতে পারলেও বর্তমানে গুগল এন্ড্রোয়েড ইউজার দের জন্য এই ফিচার নিয়ে এসেছে।
জিমেইল এর নতুন এই ফিচারে জিমেল ইউজাররা ফ্রম(From), টু(To), ডেট(Date), এটাচমেন্ট(Attachment) এর মাধ্যমে কাঙ্ক্ষিত ইমেইল খুজে বের করতে পারবেন। জিমেইলের এই নতুন ফিচারটি সব এন্ড্রোয়েড ইউজাররাই ব্যবহার করতে পারবেন। তবে জিমেইল জানান, যারা এখনো এই ফিচারটি পান নি তারা এপটি আপডেট করলেই এই সুবিধা ভোগ করতে পারবেন।
আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। নিত্য নতুন টেক নিউজ জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।