আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা

ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তথ্যপ্রযুক্তির বিপ্লবে ফেসবুক এর ভূমিকা সবচেয়ে বেশি। ফেসবুক এখন শুধুমাত্র যোগাযোগ এর মাধ্যম হিসাবে সীমাবদ্ধ নয়। মার্কেটিং, বিজনেস, প্রমোশন, ব্রান্ডিং এখন সব কিছুই ইচ্ছে ফেসবুকে। 

বেশকিছু দিন আগে ফেসবুক এর এক বিবৃতিতে জানানো হয়েছিলো বদলে যাচ্ছে ফেসবুক এর নাম। এনিয়ে টেক জায়েন্টদের মধ্যে শুরু হয়েছিলো নানা ধরণের গুঞ্জন। কি হতে পারে ফেসবুকের নাম? অনেকে তো সাম্ভব্য নানা নাম ও নিউজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলো।

এদিকে সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়ে দিলেন নতুন নাম মেটা। কি ভাবছেন ফেসবুক কে এখন থেকে মেটা বলতে হবে? আরে না, ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়ায়অ্য়াপ এর মালিকাধিন কম্পানি ছিলো ফেসবুক কিন্তু এখন মালিকাধিন কম্পানির নাম মেটা। সহজ ভাষায় বলতে গেলে ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়ায়অ্য়াপ এর প্যারেন্ট কম্পানি হিসাবে থাকছে মেটা। 

মার্ক জাকারবার্গ জানান, মেটা একটি ইন্টারনেট কম্পানি। ইন্টারনেট কে আরও সহজতর এবং আধুনিকরণের জন্য তাদের এই উদ্যোগ। মেটাভার্স নামেই এখন তাদের প্রতিষ্ঠান চলবে। 

নিত্যনতুন টেক নিউজ জানতে গুগল নিউজে আমাদের ফলো করতে ভুলবেন না, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 

Post a Comment