আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে বাটন এড করবেন যেভাবে

জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। প্লাগিন ছাড়া বা প্লাগিন ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস পোস্টে বাটন এড করবেন।
ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে বাটন

বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। ওয়ার্ডপ্রেস তার ফ্রি প্লাগিন ও ফ্রি থিম এর জন্য দিনে দিনে জনপ্রিয়তার শীর্ষ স্থানে চলে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস এর প্লাগিন দিয়ে খুব সহজেই অনেক কঠিন কাজ সহজ ভাবে করা যায়। 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। একাই ১০০ এর আজকের আর্টিকেলে আমি অন্তু ইসলাম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্লাগিন ছাড়া বা প্লাগিন ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস পোস্টে বাটন এড করবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

প্লাগিন ছাড়া বাটন এড করবেন যেভাবে?

প্লাগিন ছাড়া বাটন এড করতে চাইলে আপনাকে ওয়ার্ডপ্রেস এর ডিফক্ট এডিটর ব্যবহার করতে হবে। ক্লাসিক এডিটরে প্লাগিন ছাড়া বাটন এড করতে পারবেন না। 
  • প্রথমে ডিফল্ট এডিটরে প্রবেশ করবেন।
  • প্লাস (+) আইকনে ক্লিক করবেন, এবং Button লিখে সার্চ করবেন। 
  • এবার বাটনে ক্লিক করে বাটন টেক্সট এবং লিংক দিয়ে দিবেন। আপনি চাইলে ওপেন ইন নিউ ট্যাব এবং নো ফলোও দিতে পারেন। এটা আপনার ইচ্ছে। 

প্লাগিন ব্যবহার করে বাটন এড করবেন যেভাবে?

প্লাগিন ব্যবহার করে বাটন এড করতে চাইলে আপনাকে ক্লাসিক এডিটর ব্যবহার করতে হবে। ক্লাসিক এডিটর ছাড়া প্লাগিন ব্যবহার করে বাটন এড করতে পারবেন না। 
  • প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে প্লাগিনে যাবেন এবং এড নিউ এ ক্লিক করবেন।
  • সার্চ বক্সে Forget about shortcode buttons লিখে সার্চ করবেন এবং প্লাগিন টি ইন্সটল করে এক্টিভ করে নিবেন।
  • এবার ক্লাসিক এডিটরে প্রবেশ করলে শর্টকোড এর একটা আইকন(এররো) দেখতে পারবেন। ঐ আইকনে ক্লিক করে আপনার বাটন টেক্সট এবং লিংক দিয়ে সেভ এ ক্লিক করলেই বাটন তৈরি হয়ে যাবে। 
আশাকরি ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্টে বাটন এড নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 

Post a Comment