গুগল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আমরা যখন কোন আজানা বিষয় জানতে চাই তখন সবার প্রথমে আমাদের গুগুলের কথা মাথায় আসে। লেখাপড়া থেকে শুরু করে বিজ্ঞান, লাইফস্টাইল সহ সকল সমস্যার সমাধান রয়েছে গুগলে।
গুগল এখন শুধু সার্চ ইঞ্জিনে সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি গুগল এর নানা ধরণের প্রডাক্ট রয়েছে। আমরা গুগলে কোন কিছু সার্চ বা অনুসন্ধান করলে র্যাঙ্কিং এর ভিত্তিতে সার্চ রেজাল্ট প্রদর্শিত হয়। যে ব্লগ বা ওয়েবসাইটের র্যাংক ভালো সেই ব্লগ বা ওয়েবসাইটের আর্টিকেল সবার আগে দেখায়। এবং প্রথম পেজে মাত্র ১০ টি ফলাফল দেখায়। যার ফলে যেসব ব্লগ র্যঙ্কিং এ আসতে পারে না তাদের আর্টিকেল প্রথম পেজে শো করে না।
সম্প্রতি গুগল তাদের সার্চ ইঞ্জিনে মোবাইল ইউজার দের জন্য এক নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচার টিতে থাকছে না কোন পেজ নম্বর। ইউজার নিচের দিকে স্ক্রলিং করলেই পরবর্তী ফলাফল গুলো দেখতে পারবে। যা মোবাইল ইউজার দের জন্য সার্চ ইঞ্জিন কে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলবে। এই ফিচার টি এখন পর্যন্ত শুধুমাত্র মোবাইল ইউজার দের মধ্যে সীমাবদ্ধ। তবে পিসি বা ডেক্সটপ ইউজাররা চাইলে ম্যানুয়ালী সার্চ ফলাফল প্রতি পেজে ১০০ অব্দি বাড়াতে পারবেন।
পিসি বা ডেক্সটপ ইউজার যেভাবে সার্চ রেজাল্ট ১০ থেকে ১০০ করবেন?
- প্রথমে গুগলে কোন কিছু সার্চ করবেন।
- এবার উপরের ডান সাইডে থাকা সেটিং আইকনে ক্লিক করবেন এবং সার্চ সেটিংস এ প্রবেশ করবেন।
- Result Per Page এ ১০ থেকে ১০০ করে দিয়ে একিবারে নিচে থাকা সেভ এ ক্লিক করবেন।