আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

বাংলা ফন্ট ডাউনলোড এর সেরা ৬ টি ওয়েবসাইট

বিশ্বের চতুর্থ বহুল ব্যবহৃত ভাষা বাংলা। বর্তমানে সাড়া পৃথিবীজুড়ে ৩০ কোটির ও অধিক মানুষ কথা বলে বাংলা ভাষাতে। আমরা বাঙালিরা আমাদের জন্মের পর থেকেই এই ভ
বাংলা ফন্ট ডাউনলোড এর সেরা ৬ টি ওয়েবসাইট
বাংলা ফন্ট ডাউনলোড এর সেরা ৬ টি ওয়েবসাইট

মা শব্দটি অতি আপন ও মধুর। আর এই মা শব্দটি এসেছে আমাদের মাতৃভাষা বাংলা থেকে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসাবে পেয়েছি। 

বিশ্বের চতুর্থ বহুল ব্যবহৃত ভাষা বাংলা। বর্তমানে সাড়া পৃথিবীজুড়ে ৩০ কোটির ও অধিক মানুষ কথা বলে বাংলা ভাষাতে। আমরা বাঙালিরা আমাদের জন্মের পর থেকেই এই ভাষাতে কথা বলতে শিখি। 

আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা বাংলাতে কথা বলি বা বুঝি তারা বিভিন্ন ডিজাইন যেমন ব্যানার, লোগো, পোস্টার, বিজনেস কার্ড, ব্রুশিয়ার, ক্যালেন্ডার সহ সকল ধরণের ডিজাইনে বাংলা ভাষা ব্যবহার করি এবং সুন্দর সুন্দর বাংলা ফন্ট ব্যবহার করি। এছাড়াও বাংলা টাইপোগ্রাফাররা তাদের টাইপোগ্রাফিতে বিভিন্ন ধরণের বাংলা ফন্ট ব্যবহার করে থাকেন।

আজকের আর্টিকেল টি বাংলা ফন্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে কিছু ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি চাইলে প্রিমিয়াম ফন্ট গুলো কিনতেও পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন আজকের আর্টিকেল টা শুরু করি। 

লিপিঘর - Lipighor


বাংলা ফন্ট এর এক বিশাল সমারহ থাকছে লিপিঘর এ। একবছর আগেও আমি বাংলা ফন্ট এর জন্য লিপিঘর ছাড়া অন্য কিছুই বুঝতাম না। লিপিঘর তাদের নিজস্ব ডিজাইনার দের মাধ্যমে ফন্ট ডিজাইন করে এবং নিজেরাই ডেভলোপ করে। 

এ পর্যন্ত লিপিঘর প্রায় ২০০ টি ফন্ট ডিজাইন ও ডেভলোপ করেছে এবং প্রায় ৪৩ লক্ষ বার লিপিঘর এর ফন্ট ডাউনলোড করা হয়েছে। লিপিঘরে প্রিমিয়াম ফন্ট এর পাশাপাশি থাকছে বিশাল এক ফ্রি ফন্ট এর কালেকশন। প্রিমিয়াম ফন্ট গুলোর মূল্য মাত্র ১০০ টাকা। লিপিঘর এর সকল ফন্ট আপনারা আপনাদের পার্সোনাল কাজ বা প্রোজেক্ট এর জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু সেল করতে পারবেন না। 

ফন্ট এর পাশাপাশি আপনারা লিপিঘরে পাবেন বিভিন্ন ধরণের বাংলা কিবোর্ড, চিত্রলিপি, ক্যালিগাফিক টি-শার্ট, টি-শার্ট ডিজাইন ইত্যাদি। লিপিঘর ওয়েবসাইট টি ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

ফন্টবিডি - FontBD


লিপিঘর এর মত ফন্টবিডি ও একটি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট। ফন্ট বিডি অফিশিয়ালি যাত্রা শুরু করে ২০২০ সালে। ২০২০ সাল থেক এ পর্যন্ত তারা ৯১ টি ফন্ট ডিজাইন ও ডেভলোপ করেছে এবং প্রায় সাড়ে ৭৩ হাজার বার তাদের ফন্ট ডাউনলোড করা হয়েছে। 

ফন্টবিডির ফন্ট গুলো ব্যবহার করে আপনারা লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, পোস্টার ডিজাইন, ফেসবুক কাভার ফটো ডিজাইন সহ সকল কাজ করতে পারবেন।

ফন্টবিডি তে থাকছে ফ্রি ও প্রিমিয়াম উভয় ধরণের বাংলা ফন্ট। প্রিমিয়াম ফন্ট গুলোর মূল্য ১০০ টাকা। ফন্টবিডির যে কোন ফন্ট আপনি আপনার পার্সোনাল প্রোজেক্ট ও ডিজাইনে ব্যবহার করতে পারবেন তবে ফন্ট সেল করতে পারবেন না। ফন্টবিডি ওয়েবসাইট টি ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

গুগল ফন্ট - Google Font

গুগল ফন্ট - Google Font

গুগল ফন্ট এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি হাজার হাজার ফন্ট পাবেন। এই হাজার হাজার ফন্ট এর মধ্যে বেশ কিছু বাংলা ফন্ট ও পাওয়া যায়। গুগল ফন্ট ফ্রি, ডিজাইনের পাশাপাশি আপনি চাইলে আপনার ওয়েবসাইটেও এই ফন্ট গুলো ব্যবহার করতে পারবেন। 
গুগল ফন্ট ওয়েবসাইটে হিন্দ শিলিগুড়ি, বালুদা ২, নোটো শরিফ বাঙালি সহ বেশ কিছু বাংলা ফন্ট পাবেন। এই ফন্ট গুলো আপনি আপনার ডিজাইন সহ সকল পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। গুগল ফন্ট ওয়েবসাইট ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

শরিফ আর্ট - Shorif Art

শরিফ আর্ট - Shorif Art

শরিফ আর্ট ওয়েবসাইট থেকে আপনি শুধুমাত্র প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে কোন ফ্রি ফন্ট পাওয়া যায় না। এই ওয়েবসাইট টির মালিক জনপ্রিয় ফন্ট ডিজাইনার শরিফ উদ্দীন শিশির ভাই এর। প্রত্যেক টি প্রিমিয়াম ফন্ট এর মূল্য মাত্র ১০০ টাকা। 

প্রিমিয়াম ফন্ট এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরণের ডিজাইন টেম্পলেট, পিডিএফ ডিজাইন সহ নানা ধরণের ফ্রি রিসোর্স পাবেন এই ওয়েবসাইট টিতে। শরিফ আর্ট ওয়েবসাইট টি ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

ফ্রি বাংলা ফন্ট - Free Bangla Font

ফ্রি বাংলা ফন্ট বাংলা ফন্ট এর ওয়েবসাইট সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন। আমার এখনো মনে আছে সোলায়মান লিপি বাংলা ফন্ট টা প্রথম আমি ফ্রি বাংলা ফন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম। এখানে আপনি সোলায়মান লিপি, রাজন শৈলী, কল্পনা, আমার বাংলা, প্রথম আলো, যুগান্তর সহ অনেক বাংলা ফন্ট পাবেন। 

ফ্রি বাংলা ফন্ট ওয়েবসাইটে ইউনিকোড, বিজয়, ইন্ডিয়ান বাঙালি সহ সকল স্টাইলের বাংলা ফন্ট পাওয়া যায়। এখেনে কোন প্রিমিয়াম ফন্ট নেই, সব গুলো ফন্ট ই ফ্রি এবং আপনি আপনার ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন। ফ্রি বাংলা ফন্ট ওয়েবসাইট টি ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

অক্ষর ৫২ - Okkhor 52

অক্ষর ৫২ - Okkhor 52

অক্ষর ৫২ লিপিঘর এর সিস্টার ওয়েবসাইট। এখানে আপনি শুধু মাত্র ফ্রি ফন্ট গুলো পাবেন। লিপইঘর এর পাশাপাশি অক্ষর ৫২ তে ও অনেক গুলো ভালো ভালো বাংলা ফন্ট রয়েছে। অক্ষর ৫২ এর সকল ফন্ট আপনি ফ্রি তে ডাউনলোড করতে পারবেন এব ং আপনার পার্সোনাল প্রোজেক্ট বা কাজে ব্যবহার করতে পারবেন। 

বর্তমানে অক্ষর ৫২ তে ফন্ট এর সংখ্যা ৮০ টির ও অধিক। অক্ষর ৫২ ওয়েবসাইট টি ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 

আজ এখানেই শেষ করছি। আশা করছি বাংলা ফন্ট ডাউনলোড এর সেরা ৬ টি ওয়েবসাইট নিয়ে লেখা আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 
আমি মেরাজুল ইসলাম, একজন বাংলাদেশী ব্লগার। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড অনেক কাজ করি।

1 comment

  1. Also visit typobaaz.com