আমাদের কোন আপডেট মিস না করতে গুগল নিউজে ফলো করতে এখানে ক্লিক করুন

প্লাগারিজম চেক করার সেরা ৫ টি ফ্রি ওয়েবসাইট

প্লাগারিজম হচ্ছে চুরি করা বা অন্যের কাজ কে নিজের বলে উপস্থাপন করা। প্লাগারিজম চেক করার সেরা ৫ টি ফ্রি ওয়েবসাইট, ব্লগার দের ভাষায় প্লাগারিজম হচ্ছে

প্লাগারিজম চেকার
প্লাগারিজম চেক করার সেরা ৫ টি ফ্রি ওয়েবসাইট

প্লাগারিজম ব্লগারদের সবচেয়ে পরিচিত শব্দ। এমন কোন ব্লগার নেই যে এই শব্দটির সাথে পরিচিত নয়। প্লাগারিজম হচ্ছে চুরি করা বা অন্যের কাজ কে নিজের বলে উপস্থাপন করা। ব্লগার দের ভাষায় প্লাগারিজম হচ্ছে অন্যের লেখা কন্টেট বা পোস্ট নিজের নামে নিজের ওয়েবসাইটে চালিয়ে দেওয়া। 

প্লাগারিজম চেকার
প্লাগারিজম Vs ইউনিক

প্লাগারিজম চেক করার মাধ্যমে খুব সহজেই জানতে পারা যায় কন্টেন্ট কতটুকু ইউনিক এবং কতটুকু কপিরাইট বা অন্যের লেখার সাথে মিলে গেছে। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে প্লাগারিজম চেক করার সেরা ৫ টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ডুপ্লিচেকার - Duplichecker

প্লাগারিজম চেক করর ফ্রি টুল হিসাবে ডুপ্লিচেকার সকলের কাছে পরিচিত। এই টুল টির সাহায্যে আপনারা খুব সহজেই আপনারা প্লাগারিজম চেক করতে পারবেন। প্লাগারিজম চেক এর পাশাপাশি আপনারা ওয়ার্ড কাউন্ট, ইমেজ সার্চ, কিওয়ার্ড পজিশন চেক, ব্যাকলিংক চেক সহ ডোমেইন অথোরিটি চেক করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে। 

ডুপ্লিচেকার এর ফ্রি ভার্সনে সর্বোচ্চ ১০০০ শব্দ পর্যন্ত আপনারা ফ্রি চেক করতে পারবেন। তবে প্রিমিয়াম প্লানে ১০ হাজার শব্দ পর্যন্ত এক সাথে চেক করতে পারবেন। ডুপ্লিচেকার এর ট্রাফিক সংখ্যা মাসে গড়ে আনুমানিক ৩.৩ মিলিয়ন। 

পেপার রেটার - Paper Rater

পেপার রেটার আর একটি জনপ্রিয় প্লাগারিজম চেকার টুল। এটি সম্পূর্ণ ফ্রি এবং ব্যবহার করা খুবি সহজ। পেপার রেটার এর মাধ্যমে আপনি প্লাগারিজম চেক করার পাশাপাশি গ্রামার ও স্পেলিং চেক করতে পারবেন।

পেপার রেটার এ আপনি টেক্স এর পাশাপাশি ওয়ার্ড ফাইল ব্যবহার করেও প্লাগারিজম চেক করতে পারবেন। ফ্রি ইউজের পাশাপাশি এর প্রিমিয়াম ভার্সন ও রয়েছে। পেপার রেটার এর ট্রাফিক সংখ্যা মাসে গড়ে আনুমানিক ৩ লক্ষ। 

প্লাগস্কান - Plagscan

আমার দেখা সবচেয়ে সুন্দর ইন্টারফেজ এই ওয়েবসাইটির। এখানে আপনি খুব সহজেই প্লাগারিজম চেক করতে পারবেন। তবে প্রিমিয়াম ইউজাররা এই টুল টি থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতে পারবেন। 

টেক্সট এর পাশাপাশি পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এবং ওয়েব ডকুমেন্ট ব্যবহার করে আপনি প্লাগারিজম চেক করতে পারবেন। এই ওয়েবসাইটের ট্রাফিক সংখ্যা মাসে প্রায় আড়াই লক্ষ এর বেশি। 

প্লাগারিজমা - Plagiarisma

উপরের তিনটির মতই প্লাগারিজমা একটি জনপ্রিয় প্লাগারিজম চেকার। এখানে টেক্ট এর পাশাপাশি বিভিন্ন ডকুমেন্ট সহ গুগল ড্রাইভ ফাইলেরও প্লাগারিজম চেক করতে পারবেন। এই ওয়েবসাইট টির সবচেয়ে বড় সুবিধা আপনি এখানে গুগলের পাশাপাশি বিং এর প্লাগারিজম ও চেক করতে পারবেন। প্লাগারিজমা এর বর্তমান ট্রাফিক সংখ্যা মাসে প্রায় সাড়ে ৩ লক্ষ। 

স্মল এসইও টুল - Small SEO Tools

প্লাগারিজম চেকার গুলোর মধ্যে আমার সর্বাধিক ব্যবহার করা ওয়েবসাইট। এটি ইউজার ফ্রেন্ডলি এবং ইজি টু ইউজ ওয়েবসাইট। এখানে খুব সহজেই প্লাগারিজম চেক করা যায়। ফ্রি ভার্সনে সর্বোচ্চ ১০০০ শব্দ এবং প্রিমিয়াম ভার্সনে এক সাথে ১০ হাজার শব্দ পর্যন্ত চেক করা যাবে। এবং এই  প্লাগারিজম চেকার এর রেজাল্ট প্রায় শত ভাগ সঠিক।

প্লাগারিজম চেক করার পাশাপাশি গ্রামার চেক, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, ইন্টারনেট স্পীড টেস্ট সহ বেশ কিছু জনপ্রিয় এসইও টুলস রয়েছে এই ওয়েবসাইট টিতে। এই ওয়েবসাইটের ট্রাফিক সংখ্যা গড়ে প্রতি মাসে প্রায় ৫.৮ মিলিয়ন।

এই ছিলো প্লাগারিজম চেক করার সেরা ৫ টি ফ্রি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আর্টিকেল। আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 
আমি মেরাজুল ইসলাম, একজন বাংলাদেশী ব্লগার। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড অনেক কাজ করি।

Post a Comment