আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মধ্যে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস অন্যতম। নতুন নতুন ব্লগার রা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে সব সময় এই দুইটার যে কোন একটা বেছে নেয়।
অনেক সময় ব্লগার এবং ওয়ার্ডপ্রেসে থিমের সাথে বাই ডিফল্ট যেসম ফন্ট ইন্সটল করা থাকে সেগুলো আমাদের ভালো লাগে না। ওয়ার্ডপ্রেসে প্লাগিন সুবিধা থাকার কারণে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোন ধরণের ফন্ট ব্যবহার বা পরিবর্তন করতে পারি। অপরদিকে ব্লগারে প্লাগিন সুবিধা না থাকার মাধ্যমে এইচ টি এম এল এবং সিএসএস এর মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে হয়।
আজকের আর্টিকেলে আমি ব্লগার ওয়েবসাইটের ফন্ট পরিবর্তন সম্পর্কে আলোচনা করবো। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে গুগল ফন্ট ব্যবহার বা পরিবর্তন করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
১) প্রথমে গুগল ফন্ট ওয়েবসাইট প্রবেশ করবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফন্ট টি সার্চ করবেন।
২) এবার আপনি যে স্টাইলের ফন্ট ব্যবহার করতে চান সেটা ডান সাইডে থাকে SELECT THIS STYLE এ ক্লিক করবেন।
৩) পপ আপ উইন্ডো আসলে লিংক থেকে একদম নিচের লিংক টা কপি করবেন। স্ক্রিন শট এর মত মার্ক করা লিংক টি, যেটা <link দিয়ে শুরু হয়েছে এবং stylesheet"> দিয়ে শেষ হয়েছে।
৪) এপর্যায়ে কপি করা লিংক টি নোটপ্যাড এ পেস্ট করবেন এবং লিংক এ এন্ড (&) পর amp; লিখে দিবেন এবং লিংক এর শেষে ক্লোজিং স্লাশ (/) ব্যবহার করবেন।
কপি করা কোড:
<link href="https://fonts.googleapis.com/css2?family=Jost&display=swap" rel="stylesheet">
যে কোড টি ব্যবহার করবেন:
<link href="https://fonts.googleapis.com/css2?family=Jost&display=swap" rel="stylesheet"/>
৫) এবার ব্লগার ড্যাশবোর্ড থেকে থিমে যাবেন এবং Edit HTML এ ক্লিক করবেন। Edit HTML এ ক্লিক করার পর <head> লিখে সার্চ করবেন এবং <head> থেকে <head/> এর মধ্যে amp; ব্যবহার করা কোড টি বসাবেন এবং সেভ এ ক্লিক করবেন।
৬) এখন সব গুলো কোড কপি করে নোডপ্যাডে লিয়ে আসবেন এবং ctrl+h প্রেস করে ডিফল্ট ফন্ট এর সিএসএস কে আপনি যে ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্ট এর সিএসএস এর সাথে রিপ্লেস করে দিবেন। এতে খুব সহজেই কাজ টা হয়ে যাবে।
৭) সিএসএস রিপ্লেস করার পর নোডপ্যাড থেকে কোড গুলো কপি করে থিম এর কোড গুলোর সাথে রিপ্লেস করে সেভ করে দিবেন।
ব্যাস কাজ শেষ, এভাবে খুব সহজেই আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে গুগল ফন্ট ব্যবহার করে পারবেন। এর পর ও আর্টিকেলের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলতে পারেন বা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।
আপনাদের সুবিধার জন্য নিচে জনপ্রিয় কিছু ফন্ট এর HTML কোড এবং CSS শেয়ার করা হলো।
Hind Siliguri (বাংলা ফন্ট)
HTML CODE: <link href="https://fonts.googleapis.com/css2?family=Hind+Siliguri&display=swap" rel="stylesheet"/>
CSS: font-family: 'Hind Siliguri'
Noto Serif Bengali (বাংলা ফন্ট)
HTML CODE: <link href='https://fonts.googleapis.com/css2?family=Noto+Serif+Bengali&display=swap' rel='stylesheet'/>
CSS: font-family: 'Noto Serif Bengali'
SolainamLipi (বাংলা ফন্ট)
HTML CODE: <link href="https://cdn.rawgit.com/sh4hids/bangla-web-fonts/solaimanlipi/stylesheet.css" rel="stylesheet"/>
CSS: font-family:SolaimanLipi;
আশা করি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
